• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

দৌলতপুরে মশার কয়েলে দুই কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, অগ্নিদগ্ধ-২

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
দৌলতপুরে মশার কয়েলে দুই কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, অগ্নিদগ্ধ-২
দৌলতপুরে মশার কয়েলে দুই কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, অগ্নিদগ্ধ-২

কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর, ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুই কৃষক অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফিলিপনগর কাচারিপাড়ার কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে গোয়াল ঘরে থাকা ৫টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুই কৃষকের বাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক অগ্নিদগ্ধ হন। তাদের পালন করা গবাদিপশুগুলি রক্ষা করতে গিয়ে তারা অগ্নিদগ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে। বর্তমানে অগ্নিদগ্ধরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি সবকিছু প্রায় পুড়ে গেছে। গরুর ঘরের কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়নি। আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category