• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে সড়ক দুর্ঘটনায় রাসেল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে তার মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category