• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরকারী হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হলে প্রাইভেট ব্যবসা বন্ধ হবে- নাজমুল হুদা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬
সরকারী হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হলে প্রাইভেট ব্যবসা বন্ধ হবে- নাজমুল হুদা
সরকারী হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হলে প্রাইভেট ব্যবসা বন্ধ হবে- নাজমুল হুদা

সরকারী হাসপাতালে গুলোতে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে প্রাইভেট চিকিৎসা সেবার ব্যবসা বন্ধ করা যাবে। খুব শিঘ্রই সরকারী হাসপাতালের সকল চিকিৎসা সেবা যেনো চালু করা যায় সেই ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানালেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।

রবিবার (২২ মার্চ) সকাল ১১ টায় মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ধানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ মোঃ নাহিদুজ্জামান, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল ইসলাম শাহীন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ আব্দুল আল মারুফ, কনসালটেন্ট (শিশু) ডাঃ এ.কে.এম. শামসুল আলম (লাবু) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ উম্মে কুলসুম।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, রাজনৈতিক সেক্রেটারী জিল্লুর রহমান, গাংনী পৌর আমির আহসান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category