• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে গাংনীতে ঈদ উপহার বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে গাংনীতে ঈদ উপহার বিতরণ
এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে গাংনীতে ঈদ উপহার বিতরণ

“মানবতার হাত বাড়াই, অসহায়দের পাশে দাঁড়াই” স্লোগানে এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে মেহেরপুরের গাংনীতে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গাংনী মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাকুর রহমান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক রমজান আলী। এসময় ৮৮ বন্ধু সার্কেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ৮৮ ব্যাচের সদস্যরা জানান, সারা দেশে ছড়িয়ে থাকা ৮৮ ব্যাচের বন্ধু সার্কেলের সদস্যরা নিজস্ব অর্থায়নে প্রতি বছর এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই তাদের মূল লক্ষ্য। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যায় ব্যাক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category