• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

গাংনীতে অফিস চলাকালীন সময় ভেঙ্গে পড়লো অফিসের ছাদের পলেস্তারা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬
গাংনীতে অফিস চলাকালীন সময় ভেঙ্গে পড়লো অফিসের ছাদের পলেস্তারা
গাংনীতে অফিস চলাকালীন সময় ভেঙ্গে পড়লো অফিসের ছাদের পলেস্তারা

মেহেরপুরের গাংনীতে অফিস চলাকালীন সময়ে ভেঙ্গে পড়েছে উপজেলা পরিসংখ্যান অফিসের ছাদের পলেস্তারা। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে অফিসের ভেতরে হঠাৎ করেই ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই সকালে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ জায়গায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ করেই ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে পড়ে। আকস্মিক এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ সময় ছাদেও ওই অংশের নিচে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

জানা গেছে, ১৯৮৪-৮৫ সালে গাংনী উপজেলা পরিষদের এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ সময় পার হলেও ভবনটির বেশ কয়েকটি অংশে তেমন কোনো সংস্কার কাজ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় সংস্কারের নামে রাজস্ব খাত থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হলেও পরিসংখ্যান অফিসের কক্ষগুলোতে বাস্তবিক কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কেবলমাত্র সামান্য রং করেই দায়িত্ব শেষ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী ইলিয়াস হোসেন জানান, আমি ২০২২ সালে এ অফিসে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ভবনটিতে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ হয়নি। দীর্ঘদিন ধরে ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা যাচ্ছে। অপর এক জুনিয়র পরিসংখ্যান সহকারী (জেএসএ) মোঃ আশরাফুল আলম বলেন, ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই ফাটল রয়েছে। ফলে প্রতিদিনই আতঙ্কের মধ্যেই তাদের অফিস করতে হচ্ছে। দ্রুত নতুন ভবনে অফিস স্থানন্তরের দাবি জানিয়েছেন তারা।

এদিকে গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে অফিস চলাকালীন সময়ে হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে কেউ আহত না হলেও অফিসে কর্মরতদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভবনের ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গাংনী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: বছির উদ্দিন বলেন, অফিসের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনাটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর কিছু অংশ দুর্বল হয়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category