• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে দুই বিঘা জমির কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
গাংনীতে দুই বিঘা জমির কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা
গাংনীতে দুই বিঘা জমির কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

মেহেরপুরের গাংনীর পোড়াপাড়া মাঠে এক কৃষকের দুই বিঘা জমির বাঁধা কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার রাতে তারা আগাছা নাশক বিষ প্রয়োগ করে কপি ক্ষেত নষ্ট করে। এতে অন্ততঃ দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী কৃষক। ওই কৃষকের নাম হাফিজুর রহমান হাপু। তার বাড়ি গাংনী উপজেলার গাড়াডোব পুকুর পাড়ায়।

কৃষক হাফিজুর রহমান হাপু জানান, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে তিনি কপি চাষ করেছেন। সবেমাত্র কপি বাঁধা শুরু হয়েছে। কপি বিক্রি করে তিনি ঋণ পরিশোধ করবেন বলে আশা করছিলেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে এসে কপি ক্ষেতের সব কপি পুড়ে গেছে দেখতে পান। দৃর্বৃত্তরা আগাছা নাশক বিষ প্রয়োগ করেছেন বলে ধারণা করছেন তিনি। পূর্ব শত্রুতার জের ধরে এ ধরণের কাজ করতে পারে বলে মন্তব্য ওই কৃষকের।

কৃষক হাফিজুর রহমান আরো জানান, ছয়মাস আগে তিনি কলা গাছ রোপন করেছিলেন। সেসময়ও দুর্বৃত্তরা কলাক্ষেত কেটে বিনষ্ট করে। কারা এধরণের ক্ষতি করছে তা বুঝে উঠতে পারছেন না তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category