• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়া আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
কুষ্টিয়া আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়া আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবাদেরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির দৌলতপুর উপজেলার ইসলামপুর এলাকার তায়েজ উদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, আজিজুল দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে আজিজুলের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে উদ্ধারকৃত অস্ত্রসহ ওই ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, বিজিবির অভিযানে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় অবৈধ অস্ত্রসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category