• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে প্রবাসীর বাড়ির সামনে থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনীতে প্রবাসীর বাড়ির সামনে থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার
গাংনীতে প্রবাসীর বাড়ির সামনে থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে সিঙ্গাপুর প্রবাসী মিঠুন (৩৫) এর বাড়ির সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। মিঠুন ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

বাড়ির সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের সামনে লাল টেপে মোড়ানো দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানা পুলিশে খবর দেওয়া হয়।

চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। পাশাপাশি একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশে টাকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category