• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরের দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
মেহেরপুরের দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের পাশাপাশি দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতের কোনো সময় গ্রামের ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে এগুলো চুরি হয়। ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এ মাঠের কৃষকগণ।

স্থানীয় সুত্রে জানা গেছে, ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠের কয়েকটি বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে আবাদ করেন গ্রামের কৃষকরা। গত রাতে লোহার রড, শিকল ও তালা কেটে রঘুনাথপুর গ্রামের কুশিয়ারা মাঠে মোহাম্মদ জিয়ার সেচ পাম্পের ৩টি ও ব্যাঙগাড়ি মাঠে মাহাবুল ইসলামের ১টি ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়। এসময় ট্রান্সফরমারের ভিতর থেকে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র বের করে কভার ফেলে রেখে যায় চোরেরা।

কৃষক জিয়া বলেন, আজ শনিবার সকালে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারে। এ ঘটনায় কয়েক শত কৃষকের জমির সেচ কাজ বন্ধ হয়ে পড়েছে।  স্থানীয়রা খবর দিলে সকালে এসে দেখি ট্রান্সফরমারের কভারগুলো মাটিতে পড়ে আছে। লোহার রড, শিকল ও তালা দিয়ে আটকে রেখেও শেষ রক্ষা হলো না। এঘটনায় প্রশাসনের কোন পদক্ষেপ নাই। এর আগেও গাংনী ও হিজুলি গ্রামে একইভাবে চুরি হয়েছে কিন্তু আজও চোর ধরা পড়েনি। এই মাঠে ৩-৪’শ বিঘা জমির আবাদ এমন ঘটনা ঘটতেই থাকলে আমরা কিভাবে আবাদ করবো।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category