• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের জন্য মেহেরপুরের জনসভার মঞ্চ প্রস্তুত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের জন্য মেহেরপুরের জনসভার মঞ্চ প্রস্তুত
বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের জন্য মেহেরপুরের জনসভার মঞ্চ প্রস্তুত

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেরপুরে নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন, ব্যারিকেট তৈরি, সাউন্ড সিস্টেম স্থাপন, ব্যানার টাঙ্গানোসহ অন্যান্য কার্যক্রম চালাচ্ছে জামায়াত।

আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। নির্বাচনী জনসভায় আমীরের সাথে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ থাকবেন বলেও নিশ্চিত করেছেন আয়োজক কমিটি।

জনসভাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজ উদ্দিন খান, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা মাঠের সার্বিক অবস্থা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

জনসভা সফল করার উদ্দেশ্যে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে প্রচারণা চালানো হয়েছে। ২৫ থেকে ৩০ হাজার লোকের সমাগম করা হবে বলে জানাচ্ছে জামায়াত নেতৃবৃন্দ। জনসভাটি এলাকার নির্বাচনী মাঠকে আরো শক্ত করবে বলেও মনে করছে জেলা জামায়াত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category