• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

জামায়াত নেতাকর্মীদের বিষয়ে বিএনপি নেতাকর্মীদেরকে সতর্ক করলেন বিএনপি প্রার্থী

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
জামায়াত নেতাকর্মীদের বিষয়ে বিএনপি নেতাকর্মীদেরকে সতর্ক করলেন বিএনপি প্রার্থী
জামায়াত নেতাকর্মীদের বিষয়ে বিএনপি নেতাকর্মীদেরকে সতর্ক করলেন বিএনপি প্রার্থী

মেহেরপুর-২ (গাংনী) আসনে নির্বাচনী প্রচারণায় নিজ দলের নেতাকর্মীদেরকে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিষয়ে সতর্ক করলেন বিএনপি প্রার্থী আমজাদ হোসেন। বৃহস্পতিবার রাতে ধানখোলা ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জেল, যুলুম নির্যাতন হলেও বেঁচে আছেন। জামায়াত ক্ষমতায় গেলে বাঁচতে পারবেন না।

অনুষ্ঠানে ফিতা কেটে প্রচার কার্যালয় উদ্বোধন করেন আমজাদ হোসেন। এসময় নেতাকর্মীদের পক্ষ থেকে ভোটের বিষয়ে মতামত তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তৃতায় আমজাদ হোসেন নেতাকর্মীদেরকে ভোট পরিচালনার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category