• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

বিবর্তন বাংলা’য় সংবাদ প্রকাশ-মাটি ব্যবসায়ী মাসুদসহ তিনজনের জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
বিবর্তন বাংলা’য় সংবাদ প্রকাশ-মাটি ব্যবসায়ী মাসুদসহ তিনজনের জরিমানা
বিবর্তন বাংলা’য় সংবাদ প্রকাশ-মাটি ব্যবসায়ী মাসুদসহ তিনজনের জরিমানা

মেহেরপুরে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রি, বেপরোয়া মাটি বিক্রি সিন্ডিকেটের অন্যতম হোতা মাসুদ শিরোনামে স্থানীয় অনলাইন পোর্টাল বিবর্তন বাংলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গত ১ জানুয়ারি দৈনিক আমার সংবাদ অনলাইন ও জাতীয় দৈনিক দি ডেইলি পোস্ট পত্রিকায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে মাটি কেটে বিক্রির সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর সদর উপজেলার সুবিদপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্ত মাসুদ, বুলু ও বাক্কারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই একাধিক স্থানে মাটি উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। এ অপরাধে মাটি ব্যবসায়ীদের পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (১) ধারায় দশ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, অবৈধ মাটি উত্তোলনের কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এলাকাবাসী গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে অবৈধ মাটি ব্যবসা নিয়ন্ত্রণে আসবে এবং কৃষিজমি ও পরিবেশ সুরক্ষিত থাকবে।

উল্লেখ্য: মেহেরপুর সদর উপজেলার সুবিদপুরে গ্রামের মাসুদ নামের এক ব্যক্তি বালুমহাল, মাটি ব্যবস্থাপনা ও ভূমি আইনের তোয়াক্কা না করে এবং স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন পুকুর সংস্কারের নামে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রি করছিলেন। এলাকায় বছরের পর বছর অবৈধভাবে পুকুর খনন ও সংস্কারের নামে মাটি কাটা ও বালু উত্তোলনের মাধ্যমে মাটি ও বালু বিক্রি সিন্ডিকেটের অন্যতম হোতা হয়ে উঠেছে এই মাসুদ এমনই অভিযোগ করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category