• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত

আমদানী নিষিদ্ধ ই-সিগারেট পণ্যের প্রসার ও নিকোটিন পাউচ কারখানার অনুমোদন উদ্বেগজনক

বিবর্তন ডেস্ক:
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
আমদানী নিষিদ্ধ ই-সিগারেট পণ্যের প্রসার ও নিকোটিন পাউচ কারখানার অনুমোদন উদ্বেগজনক
আমদানী নিষিদ্ধ ই-সিগারেট পণ্যের প্রসার ও নিকোটিন পাউচ কারখানার অনুমোদন উদ্বেগজনক

দেশে ই-সিগারেট, ভেপ এবং সংশ্লিষ্ট পণ্যের আমদানি নিষিদ্ধ হলেও বাজারে সেগুলোর উপস্থিতি উদ্বেগজনক! সম্প্রতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিচালিত টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেলের এক গবেষনায় আটটি বিভাগীয় শহরের ৩৬০টি এলাকায় ৩২৬টি দোকানে ই-সিগারেট বিক্রির তথ্য উঠে এসেছে এবং শনাক্তকৃত দোকান ৭৫% ঢাকায় অবস্থিত। এমতাবস্থায়, বিনিয়োগের নামে নিকোটিন পাউচ উৎপাদন কারখানা অনুমোদন দেশে বিদ্যমান তামাক আসক্তির হার, মৃত্যু ও ক্ষয়-ক্ষতি বৃদ্ধি করবে। জনস্বাস্থ্যের স্বার্থে, ভবিষ্যত প্রজন্ম রক্ষায় নিকোটিন পাউচ এর কারখানা অনুমোদন বাতিল, ই-সিগারেটের অবৈধ আমদানী, বিপণন বন্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বনানীস্ত হোটেল অমনি রেসিডেন্সিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি) আয়োজিত “নিকোটিন পাউচ ও ই-সিগারেট: বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।

তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ হেলাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার সভাপতি অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. শফিকুল ইসলাম, আইনজীবী ও নীতি বিশ্লেষক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, গবেষক আমিনুল ইসলাম বকুল, ব্যারিস্টার নিশাত মাহমুদ প্রমুখ। টিসিআরসির প্রকল্প পরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা জুলহাস আহমেদ।

গবেষণা প্রবন্ধে জুলহাস আহমেদ বলেন, টিসিআরসি পরিচালিত নিকোটিন পাউচের প্রাপ্যতা পর্যবেক্ষণ গবেষণায় দেখা যায়, ঢাকা শহরের কোনো দোকানে নিকোটিন পাউচ বিক্রি হয়না; অনলাইনে মাত্র তিনটি প্ল্যাটফর্মে এর বিক্রির উপস্থিতি শনাক্ত হয়েছে। নিকোটিন পাউচে নিকোটিনসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ই-সিগারেটের মতো এই ক্ষতিকর পণ্যকেও অবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন। আপিলেট ডিভিশনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশে নিকোটিন পাউচ উৎপাদনের জন্য দেওয়া অনুমোদন দ্রুত বাতিল করতে হবে।

আলোচকগণ বলেন, জনস্বার্থে গৃহিত পদক্ষেপসমূহের পক্ষে চাপ বৃদ্ধি করতে হবে। ই-সিগারেট নিষিদ্ধে সরকারের একটি ইতিবাচক ও অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। আপিলেট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী দেশে নিকোটিন পাউচও নিষিদ্ধ করতে হবে। বেজা কর্তৃপক্ষ সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষা করে নিকোটিন পাউচ কারখানা অনুমোদ দিয়েছে। বিনিয়োগ ও উন্নয়নের নাম করে এ ধরনের অনৈতিক কাজ মানুষের সুস্থ্যভাবে বাঁচার অধিকার খর্ব করে। এই অবৈধ অনুমোদনের বিরুদ্ধে বর্তমানে হাইকোর্টে একটি রিট মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।

ই-সিগারেট আমদানী নিষিদ্ধ করা হয়েছে, কিন্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে দোষীদের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা আরো স্পষ্ট করতে হবে। তামাক পণ্য স্বাস্থ্যহাণীকর তাপরেও তামাক কোম্পানিগুলো সেগুলো ভূয়া গবেষণা তথ্য তুলে ধরে বাজারজাত করার অপচেষ্টা চালিয়ে আসছে। তামাক কোম্পানি রাজস্ব হারানোর ভয় দেখায়। তামাক কোম্পানির স্বার্থ নয়, সরকারকে জনস্বার্থ রক্ষা করা প্রয়োজন। উৎপাদনের অনুমতি না দিতেই ই-সিগারেট দেশে ছড়িয়ে পড়েছে। সেদিক থেকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতি দেওয়া আত্মঘাতি সিদ্ধান্ত। নতুন কোন তামাক পণ্য অনুমোদন না করে বরং বিদ্যমান আইনসমূহ বাস্তবায়নে জোর দিতে হবে। আইনের ফাঁক-ফোকর বন্ধ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী বলেন, তামাকের ভয়ানক ক্ষতি সম্পর্কে মানুষ সচেতন হচ্ছে, ঠিক এমন সময়ে তামাক কোম্পানি নতুন মৃত্যুপণ্য আনছে, যা কৌশলে কিশোর-তরুণদের মধ্যে পরিচিত করানো হচ্ছে। কিশোর-তরুণদের মস্তিস্ক ধ্বংসের চক্রান্ত চলছে জানিয়ে তিনি বলেন, মানুষের মস্তিস্ক পরিপূর্ণ গঠনে ২৬ বছর সময় লাগে। অথচ, তামাক কোম্পানিগুলো আমাদের সন্তানদের অপরিণত মস্তিস্ক ধ্বংসে উঠেপড়ে লেগেছে।

সভায় বিভিন্ন তামাকবিরোধী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category