• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গাংনীতে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেহেরপুরের গাংনীতে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো গমের বীজ, রাসায়নিক সার ও হাইব্রীড ধানের বীজ বিনামুল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা বীজ ও সার প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার ১৫০ জন কৃষকের প্রত্যেকের জন্য ২০ কেজি গম বীজ, ইউরিয়া ৩৫ কেজি, এমওপি ১০ কেজি, জিপসাম ১৭ কেজি, জিংক সালফেট ১ কেজি, বোরেন ১ কেজি, ৩ টি করে ড্রাম প্রদান করা হয়। এছাড়াও ৩৭৫ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি বোরো হাইব্রীড ধান বীজ প্রদান করা হয়। এ প্রণোদনায় ৫২৫ জন কৃষক সুবিধা পাবেন।

এসময় উপজেলা প্রানীসম্পদ বিভাগের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, রাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category