• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

প্রকাশ্য দিবালোকে খুলনায় এনসিপি নেতাকে গুলি

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
প্রকাশ্য দিবালোকে খুলনায় এনসিপি নেতাকে গুলি
প্রকাশ্য দিবালোকে খুলনায় এনসিপি নেতাকে গুলি

এবার প্রকাশ্য দিবালোকে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার গাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এনসিপির এ নেতাকে গুলি করে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সংগঠকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি জাতীয় শ্রমিক শক্তির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা আনুমানিক পৌনে ১২টার মোতালেব শিকদার সোনাডাঙ্গা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আহত মোতালেব শিকদার বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে সার্জারি বিভাগের ইউনিট ৯ ও ১০-এর অধীনে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত বা কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখন কিছু বলা সম্ভব হচ্ছে না। সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category