• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ফ্রিজে রাখা মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে ফ্রিজে রাখা মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
গাংনীতে ফ্রিজে রাখা মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মেহেরপুরের গাংনীতে ফ্রিজে রাখা গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ আলী (৩০) নামের এক মাংস বিক্রেতার পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সমস্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন এ জরিমানা আদায় করেন।

মাংস বিক্রেতা মোহাম্মদ আলী চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার আনারুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, গাংনী বাজারের কাথুলী মোড়ে মাংস বিক্রেতা মোহাম্মদ আলী কোন নিয়মের তোয়াক্কা না করেই গতকাল বা পরশুদিনের জবাই করা গরুর উদ্বৃত্ত মাংস ফ্রিজ থেকে নিয়ে এসে বাজারে আজকের মাংস হিসেবে বিক্রয় করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলীসহ সেনা সদস্যরা উপস্থিত হয় এবং মাংস বিক্রেতা তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করেন। অভিযোগ প্রামাণীত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করে তা বিনষ্ট করার আদেশ দেয়া হয়।

এসময় গাংনী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমানসহ সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category