• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা এনসিপির নেতা তামিমের বাবা কামরুল ইসলামকে উদ্ধার করলো ডিবি  

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
স্বেচ্ছায় আত্মগোপনে থাকা এনসিপির নেতা তামিমের বাবা কামরুল ইসলামকে উদ্ধার করলো ডিবি  
স্বেচ্ছায় আত্মগোপনে থাকা এনসিপির নেতা তামিমের বাবা কামরুল ইসলামকে উদ্ধার করলো ডিবি  

সাত দিন পর আত্মগোপনে থাকা ভাড়া বাসা থেকে এনসিপি নেতা তামিম ইসলামের বাবা কামরুল ইসলামকে উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকায় সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মেহেরপুরের কলেজ মোড় এলাকার তেল পাম্প ব্যাবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গত ৮ ডিসেম্বর থেকে নিঁেখাজ হয়। সদর থানার সাধারণ ডায়েরির উপর ভিত্তি করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন শ্যামপুর জোড়া বটতলার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, তেল পাম্প ব্যাবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারে চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলো।

এ ঘটনায় তার ছেলে তামিম ইসলাম ১০ ডিসেম্বর মেহেরপুর সদর থানায় একটি নিখোঁজ বিষয়ে সাধারণ ডায়েরি করেন। এ সংবাদ দৈনিক সময়ের আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে এ ঘটনায় কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটা যাচাইসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এনসিপি নেতা তামিম বলেন, আমার বাবাকে সুস্থভাবে উদ্ধার করে আনার জন্য মেহেরপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানায়। একই সঙ্গে অনেক গণমাধ্যম গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মেহেরপুর সদর থানায় পূর্বের করা জিডিটি আমরা প্রত্যাহার করে নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category