• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

নানা আয়োজনে গাংনীতে মহান বিজয় দিবস উদযাপন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
নানা আয়োজনে গাংনীতে মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে গাংনীতে মহান বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে মেহেরপুরের গাংনীতে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। আজ মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

সূর্যোদয়ের সাথে সাথে গাংনী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। পরে মুক্তোযোদ্ধাগণ, পুলিশ প্রশাসনের পক্ষে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস, উপজেলা কৃষি অফিস, গাংনী পৌরসভাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস, রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে কুঁচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category