• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

অভিযানে, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কমসেটিক্স বিক্রির দায়ে আকমল স্টোরের মালিক আসিফের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর দায়ের আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক রাশেদুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এসএস ফার্মেসির মালিক মফিজুর রহমানের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় তিন প্রতিষ্ঠানের মালিককে দোষী সাব্যস্ত করে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মশিয়ার রহমান, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category