• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

দৌলতপুরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যান চালক আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
দৌলতপুরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যান চালক আটক
দৌলতপুরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যান চালক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকির হোসেন (৩৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। আটক সাকির হোসেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবার সূত্রে জানা গেছে, ভুক্তোভোগী উপজেলার ঝাউদিয়া এলাকার একটি মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে সে সাকির হোসেনের ভ্যানযোগে মাদ্রাসায় যাচ্ছিল।

ভুক্তোভোগীকে একা পেয়ে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়া এলাকার কবরস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভ্যানচালক সাকির। এবং এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় রেখে আসে।

ঘটনার পর ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে ধর্ষণের ঘটনা জানায় ওই শিক্ষার্থী। ঘটনা শুনে শনিবার রাতেই ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে অভিযুক্ত ভ্যানচালক সাকির হোসেনকে আটক করে হেফাজতে নেয়।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন ভ্যানচালককে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category