• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে বৈদ্যুতিক সেচ পাম্পের ৬টি ট্রান্সফরমার চুরি

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে বৈদ্যুতিক সেচ পাম্পের ৬টি ট্রান্সফরমার চুরি
গাংনীতে বৈদ্যুতিক সেচ পাম্পের ৬টি ট্রান্সফরমার চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাঠ থেকে বৈদ্যুতিক সেচ পাম্পের ৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতের কোন এক সময় বৈদ্যুতিক খুঁটি থেকে এগুলো চুরি হয়। ভরা রবি মৌসূমে ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
স্থানীয় সুত্রে জানা গেছে, আড়পাড়া মাঠের কয়েকটি বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে আবাদ করেন তিন গ্রামের কৃষকরা। গেল রাতে আড়পাড়া গ্রামের আব্দুল হালিম, শানঘাট গ্রামের জিনারুল ইসলাম এবং জালশুকা গ্রামের রানা মিয়া ও রুহুল আমিনের সেচ পাম্পের ৭টি ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়। এসময় দুটি ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র বের করে কভার ফেলে রাখা হয়। বাকিগুলোর মধ্য থেকে ৪টি নিয়ে যেতে সক্ষম হলেও একটি ট্রান্সফরমার ফেলে রেখে যায় চোরেরা। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় কয়েক শত কৃষকের ফসলের জমির সেচ কাজ বন্ধ হয়ে পড়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category