• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মুজিবনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
মুজিবনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
মুজিবনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (২৯) নামের এক যুবক গ্রেফতার। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এরপর সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর একটি দল ভোর ৩ টার দিকে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে আটক নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category