• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি রফিকুল আলম বকুল। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, প্রধান শিক্ষক ফৌজিয়া খাতুন তুলি, সহকারী শিক্ষক শামীমা নাসরিন সাথী। এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক অনিক হাসান, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কার্যকরী সদস্য লামইয়া, আলিফ খান, লিখন আলী, মনিব, আলিফ হাসান, নাসিম রানা, জুনাইদ ইকবাল, সাকিব হাসান রুদ্র, ইমন উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানবিক মানুষ ও সঠিক শিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে। আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে অসহায় ও সমাজের কম সুবিধাভোগী মানুষের কল্যাণে কাজ করতে হবে। পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন রকম শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপকরণ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক উপকরণ নিয়ে বসুন্ধরা শুভ সংঘ হাজির হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা হবে বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category