• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ছাদ থেকে পড়ে প্রাণ গেলো মোটরসাইকেল মেকানিকের

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
মেহেরপুরে ছাদ থেকে পড়ে প্রাণ গেলো মোটরসাইকেল মেকানিকের
মেহেরপুরে ছাদ থেকে পড়ে প্রাণ গেলো মোটরসাইকেল মেকানিকের

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল মেকানিক মোহাম্মদ পিন্টু (৫০)।

গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তিনি মারা যান।

নিহত মোহাম্মদ পিন্টু গোভীপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সদর উপজেলা মোটর পার্টস ব্যবসায়ী ও মেকানিক সমিতির সভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির ছাদে ওঠেন পিন্টু। এ সময় হঠাৎ তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জনাননো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মেহেরপুরে নিয়ে আসার প্রস্তুতি চলছে। বাদ মাগরিব তাঁর নিজ গ্রামে জানাজা সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category