কুষ্টিয়া মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক হওয়ায় ডাক্তার মো: মিজানুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আজ শুক্রবার সন্ধ্যায় জুগিরগোফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মারজুল হকসহ ও শিক্ষক মশিউর রহমান তাকে শুভেচ্ছা জানান।
ডাঃ মিজানুর রহমান গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামে ঘোনা পাড়ার মোঃ ছলিম উদ্দিন (মাস্টার) এর ছেলে।
ডাক্তার মো: মিজানুর রহমান বর্তমানে কুষ্টিয়ায় মেডিকেল কলেজে কর্মরত থাকায় অত্র এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় ভুমিকার রাখছেন তিনি। কুষ্টিয়াতে থাকলেও এলাকার মানুষের সেবা করার লক্ষে প্রতি শুক্রবার গাংনীতে চেম্বার করেন।