• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে আবারও বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে আবারও বিক্ষোভ মিছিল
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে আবারও বিক্ষোভ মিছিল

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী পরির্বতন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গাংনী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে আমাদের আন্দোলন বন্ধ হবে না যতদিন না মনোনয়ন পরিবর্তন করা হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। তারা আরো বলেন মেহেরপুর জেলার জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন। তাই দলের ও সাধারণ জনগণের স্বার্থে তাঁকেই মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, ইমনসহ উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category