• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি, আমিষেই শক্তি আমিষেই মুক্তি” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অফিস। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল্লাহ-আল-আজিজ, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক সামসুল আলম সোনা, গাংনী মহিলা ডিগ্রী কলেজ সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা প্রমূখ।

এ ছাড়াও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রাণিসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং খামারিরা অংশ নেন। প্রর্দশনীতে ৩০টি স্টলে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ও কবুতরসহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারীদেরকে পুরষ্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category