বৃহষ্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মেহেরপুর শহরের জামায়াত ইসলামী রুকনদের সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান, জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. আলমগীর বিশ্বাস, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদাসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় মোবারক হোসাইন আগামীতে নির্বাচনের মাঠে জামায়াতে কর্মপরিকল্পনা, জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালন, পিআর পদ্ধতির জোর দাবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে রুকন সম্মেলনে দলীয় বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন মোবারক হোসাইনসহ আঞ্চলিক দ্বায়িত্বপ্রাপ্ত বিভিন্ন জামায়াত নেতারা। সম্মেলনে মেহেরপুর জেলায় জামায়াতের শপথের কর্মী পুরুষ ও মহিলা রুকনবৃন্দ অংশগ্রহণ করে। এছাড়াও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ভোট প্রদান করে তারা।