• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
মেহেরপুরে সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন
মেহেরপুরে সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলা পরিষদে নবনির্মিত সুইমিং পুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এছাড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি সহ সাঁতার শিখতে আসা শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাতার প্রশিক্ষন দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মানুষ শহরমুখী হওয়ায় শিশুরা সাঁতার কাটা শিখতে পারছে না। ফলে অনেক সময় নদী কিংখা খাল বিলে গোসল করা কিংবা খেলাধুলার সময় দুর্ঘনার শিকার হচ্ছে। সাঁতার প্রশিক্ষনের মাধ্যমে দুর্ঘটনা কিছুটা হলেও কমে আসবে। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category