• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
মুজিবনগরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
মুজিবনগরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মুজিবনগরে রবি মৌসুমের সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ ও গম ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‎মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।‎

‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বিভিন্ন ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ‎সরিষা চাষের জন্য ৯০০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ‎মসুর চাষে ৩০০ জন কৃষক পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ‎শীতকালীন পেঁয়াজ চাষে ১৬০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ‎গম চাষে ১ হাজার ৭০০ জন কৃষক পাবেন ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।‎

বীজ ও সার বিতরণকালে মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category