• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

আমতলীর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

মৃধা বেলাল, বরগুনা:
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
আমতলীর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত
আমতলীর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান এর বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন পোর্টালে নিউজ প্রকাশ করে একটি মহল। আজ বৃহস্পতিবার সকালে অপপ্রচারকারীদের বিচারের দাবীতে উপজেলা বিএনপি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মকবুল আহম্মেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল আহম্মেদ খান, যুবদলের সিনিয়র নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ সামসুল হক চৌকিদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোয়েব ইসলাম হেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইমরান খান, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ কামরুজ্জামান, আমতলী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান তাপস ও উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান পাথরঘাটার ইউএনও থাকা অবস্থায় ৬ এপ্রিল আমতলী আসেন তার মাকে বাসে তুলে দেওয়ার জন্য। এসময় তিনি দু’জন সরকারী কর্মকর্তাদের অনুরোধে সকাল সন্ধ্যা হোটেলে বসেন চা পান করতে। এসময়ের একটি পুরাতন ছবি এবং পরবর্তীতে আমতলীর সরকারী কর্মকর্তাদের সাথে পারিবারিক ভ্রমনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে আওয়ামী দোষর বানানোর চেষ্টা চালাছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি এঘটনা যারা সজিয়েছে তাদের বিচারের আওতায় এনে বিচারের দাবী করছি।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, ইউএনও মো. রোকনুজ্জামান খান ১৩ মে আমতলীতে যোগদান করেন। এবং পৌর প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উন্নয়ন মূলক কাজ শুরু হয়। এ উন্নয়ন কাজের সঠিক বাস্তবায়নের জন্য তদারকি করায় অবৈধ সুযোগ নিতে না পারা একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category