• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

আলিফের চাচা শরিফুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দাদির বাড়িতে অবস্থানকালে বিষধর সাপ আলিফকে দংশন করে। পরে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা মঙ্গলবার ভোরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে আলিফের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানা, সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category