• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

তরুণ প্রজন্মের জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

বিবর্তন ডেস্ক:
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
তরুণ প্রজন্মের জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে মানববন্ধন
তরুণ প্রজন্মের জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

তরুণ প্রজন্মের জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ অক্টোবর) বিকালে ঢাকার জাতীয় জাদুঘরের সামনে এ আয়োজন করা হয়।

আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান আর্থ ক্লাব ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় যেনো তামাক কোম্পানিগুলোর পক্ষ থেকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়কে নেতিবাচকভাবে প্রভাবিত না করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেন্টাল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর এ এফ এম সরোয়ার। আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশনের ইয়ুথ অফিসার ফাইয়ায আনাম স্বননের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান আর্থ ক্লাবের সভাপতি মোঃ সুজন হোসেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের প্রকল্প সমন্বয়কারী ফারহানা জামান লিজা, মানস এর প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত কনী, আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশন (ইডিএফ) এর প্রধান নির্বাহি কর্মকর্তা আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামি সাঈদ।

বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করার গুরুত্ব এবং যুবসমাজকে এর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে হবে। যুবসমাজে তামাক কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) এর মাধ্যমে তরুণদের প্রভাবিত করার বিষয়টি অবিলম্বে বন্ধ করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আইনের মর্যাদা রক্ষা করতে হবে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশন (ইডিএফ), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (WBB), ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিজ অফ সোসাইটি (DAS), সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (CLPA), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মানস এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category