• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে হাসুয়া দিয়ে বিএনপি কর্মীকে কোপালো বিএনপি কর্মী

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
গাংনীতে হাসুয়া দিয়ে বিএনপি কর্মীকে কোপালো বিএনপি কর্মী
গাংনীতে হাসুয়া দিয়ে বিএনপি কর্মীকে কোপালো বিএনপি কর্মী

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনয়ন কে পাবেন এই বিতর্কে রিপন আলী (৩৫) নামের বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বিএনপির অপর এক কর্মী। গলায় মারাত্মক ক্ষত নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে রিপন। সে হিজলবাড়ীয়া গ্রামের খেদের আলীর ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে বিএনপি কর্মী আকুব আলী তাকে কুপিয়ে জখম করে।

আহত রিপনের ভাই জানায়, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাবেক সভাপতি আমজাদ হোসেনের মধ্যে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে স্থানীয় চায়ের দোকানে নেতাকর্মীদের মধ্যে বাকতিন্ডার সৃষ্টি হয়। এর জের ধরে আকুব আলী ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে রিপন আলীর ঘাড়ে কোপ দেয়। এতে গুরুতর জখম হন রিপন আলী। রিপনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category