
শনিবার (১৮ অক্টোবর) সকালে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে বিএনপি কর্মী আকুব আলী তাকে কুপিয়ে জখম করে।
আহত রিপনের ভাই জানায়, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাবেক সভাপতি আমজাদ হোসেনের মধ্যে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে স্থানীয় চায়ের দোকানে নেতাকর্মীদের মধ্যে বাকতিন্ডার সৃষ্টি হয়। এর জের ধরে আকুব আলী ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে রিপন আলীর ঘাড়ে কোপ দেয়। এতে গুরুতর জখম হন রিপন আলী। রিপনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।