• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীর বামন্দীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
গাংনীর বামন্দীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনীর বামন্দীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে পুকুরের পানিতে ডুবে ইয়ানুর হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে বামন্দী পুলিশ ক্যাম্পপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু ইয়ানুর চরগোয়ালগ্রামের ভ্যানচালক জিয়ারুল ইসলামের ছেলে। পরিবারটি বামন্দী পুলিশ ক্যাম্পপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলার জন্য বাড়ির বাইরে বের হয় ইয়ানুর। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুর মা পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে ইয়ানুরকে ভাসতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category