• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বিজিবির অভিযানে ২১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ

বিবর্তন ডেস্ক:
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
বিজিবির অভিযানে ২১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ
বিজিবির অভিযানে ২১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ

গত এক সপ্তাহে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে ২১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে বিজিবি। চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি চলতি মাসের ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত বিভিন্ন সীমান্তে এ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক মোঃ হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি, সুলতানপুর, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, আনন্দবাস, মেহেরপুরের মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর ও ঝাঝা বিওপি এলাকার সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালায়।

এসময় ২২ গ্রাম হেরোইন, ৪৯ বোতল মদ, ২১.০৪ কেজি গাঁজা, ৬৫০ পিস টেপেনটাডল ট্যাবলেট, ১৩১৫ টি নেশা জাতীয় ট্যাবলেট, ৭৪ বোতল ফেন্সিডিল, ৩৩ পিস ভারতীয় শাড়ি, নগদ ১১ লাখ ৬০ হাজার বাংলাদেশী টাকা, ১৫ কেজি পেঁয়াজবীজ, ৪৮৫ কেজি পেঁয়াজ, ২ টি ছাগল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২১ লক্ষ ৩ হাজার তিনশত টাকা।

সীমান্ত এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখার জাতীয় প্রতিশ্রুতির বাস্তবায়নে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category