• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে মেম্বরের ঘুষিতে মেম্বর জখম!

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
মুজিবনগরে মেম্বরের ঘুষিতে মেম্বর জখম!
মুজিবনগরে মেম্বরের ঘুষিতে মেম্বর জখম!

মুজিবনগরের বাগোয়ান ইউপি মেম্বার ওমর ফারুকের ঘুষিতে আরেক মেম্বার আব্দুর রকিব রক্তাক্ত জখম হয়েছে। রক্তাত্ব অবস্থায় তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে। তবে ঘুষি দিয়েই রক্তাক্ত অবস্থা দেখেই পালিয়েছে অভিযুক্ত মেম্বর ওমর ফারুক।

জানা গেছে, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ইউপি সদস্যরা (ওয়ার্ড মেম্বর) পরিষদে বরাদ্দকৃত টিআর, কাবিখা বন্টন নিয়ে আলোচনা করছিলেন। এসময় ৭নং ওয়ার্ড মেম্বর ওমর ফারুকের সাথে ৬নং ওয়ার্ড মেম্বর আব্দুর রকিবের তকবির্ত শুরু হয়। এক পর্যায়ে সবার সামনে আব্দুর রকিবের নাকে ঘুষি দেয় ওমর ফারুক। এতে আব্দুর রকিব মেম্বরের নাক ফেটে রক্ত বের হতে থাকে। তাকে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিরোধের বিষয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সবার সামনেই ঘটনাটি ঘটেছে যা খুবেই দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category