• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে গাংনীতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে গাংনীতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে গাংনীতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতার দাবীতে মেহেরপুরের গাংনীতে মানব বন্ধন করেছেন শিক্ষকগণ। আজ শনিবার বেলা ১১টায় গাংনী প্রেসক্লাবের সামনে গাংনী শিক্ষা পরিবারের ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার  সাধারণ সম্পাদক সায়েম হক পল্টু ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম আজাদ স্বপন, বাংলাদেশ শিক্ষক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান, তেরাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল, কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান।

বক্তারা অনতিবিলম্বে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেন। সেই সাথে রবিবার ঢাকায় অনুষ্ঠিতব্য শিক্ষক সমাবেশে অংশ গ্রহনের জন্য সকল আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category