• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

ঝিনাইদহে ডিম দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহে ডিম দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে ডিম দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও বিনামুল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.এস.এম আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা: সঞ্জিব কুমার বিশ্বাস, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জহির রায়হান, ঝিনাইদহ পোল্ট্রি ফার্ম মালিক সমিতির সভাপতি হামিদুর রহমান। অনুষ্ঠানটি প্রেজেন্টেশন করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান। এছাড়া ৬ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাসহ, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে পথচারীদের মাঝে বিনামুল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category