• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

একটি দল ধর্মকে পুঁজি করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে- ছাত্রদলের সমাবেশে বক্তারা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
একটি দল ধর্মকে পুঁজি করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে- ছাত্রদলের সমাবেশে বক্তারা
একটি দল ধর্মকে পুঁজি করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে- ছাত্রদলের সমাবেশে বক্তারা

আমার প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক, আমার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে সমবেশ ও মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে মেহেরপুর সড়ক বিভাগের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এর আগে সেখানে সমাবেশ আনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির।

এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

এসময় বক্তারা বলেন, আজকে ছাত্রদল স্লোগান দিয়েছে আমার প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক, আমার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।  এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ ও বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর সংগ্রামের মধ্যদিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে। আমরা মানুষের দিন প্রতিষ্ঠা করতে চাই, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

কিন্তু একটি মহল জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করছে। এর আগে স্বৈরাচার হাসিনা একাত্তরের মুক্তিযোদ্ধা চেতনা নিয়ে জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। আরেক দল ধর্মকে পুঁজি করে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের সকলকে ঐক্য থাকতে হবে। সমস্ত ষড়যন্ত্রকে রুখতে হবে।

এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category