• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ দু’জন আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
দৌলতপুরে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ দু'জন আটক
দৌলতপুরে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ দু'জন আটক

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে দুটি অবৈধ অস্ত্র, গুলি এবং গাঁজাসহ ২ জনকে আটক করেছে। অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি গাজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ অক্টোবর ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় দৌলতপুর থানার এসআই বিপ্লব, এসআই লিংকন সরকারসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ঐ বাড়ির শয়নকক্ষ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম (৫২) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার ছেলে হিরো (৩২) পালিয়ে যায়। মাহাবুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

এরপর একইদিন সকাল সাড়ে ৬টার দিকে, কুষ্টিয়া ৪৭ বিজিবির মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় টহলকালে বিজিবির একটি দল ফিরোজ খান (৫৬) নামের এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এ সময় তার সাথে থাকা হোসেন উদ্দিন (২৫) ও বাবুল (৩০) পালিয়ে যায়।

এর আগে ৮ অক্টোবর রাত ৮টার দিকে, ৪৭ বিজিবির চল্লিশ পাড়া বিওপির আওতাধীন আলিমডোবা এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে বিজিবি আসামীসহ অস্ত্র ও মাদক দৌলতপুর থানায় সপর্দ করে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আমাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে। এছাড়াও বিজিবির একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্র এবং গাঁজাসহ ১ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category