• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ায় যুবককে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার-২

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়ায় যুবককে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার-২
কুষ্টিয়ায় যুবককে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার-২

কুষ্টিয়ার কুমারখালীতে মোঃ রাফি (১৮) নামের এক যুবককে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবির মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।

আসামিরা হলেন, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ।

পুলিশ জানায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মোঃ রাফি সম্প্রতি ফকির লালন শাহের আখড়াবাড়িসহ কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে এসেছিলেন। ঘুরাঘুরি একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকা থেকে স্থানীয় রাব্বি তার লোকজন নিয়ে রাফিকে আটক করে।

পরে কুমারখালী কলেজ মোড় এলাকায় একটি ভাড়া দোকানঘরে তাকে চারদিন আটকে রেখে পরিবারের কাছে প্রায় তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে গতকাল শনিবার দুপুরে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় সদকী বাজারের লোকজন বিষয়টি টের পাই এবং রাফি, রাব্বি ও রাজুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় ওইদিন রাত ১২টার পরে রাফি বাদী হয়ে রাব্বিকে প্রধান আসামি করে ৯ জনের নামে বেআইনিভাবে আটক ও চাঁদাবাজি আইনে মামলা করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে রাব্বি ও রাজুকে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার বাদী মো. রাফি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খুলনা থেকে কুমারখালী ঘুরতে এসেছিল রাফি। তাকে স্থানীয় কয়েকজন একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাফিকে অন্যত্রে সরিয়ে নেওয়ার জনতা আটকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় থানায় ৯ জনের নামে মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category