• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

অতিরিক্ত রক্তক্ষরনে মারা গেছে মেহেরপুরে বাঁশ বাগান থেকে উদ্ধার হওয়া সেই কন্যা শিশুটি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
অতিরিক্ত রক্তক্ষরনে মারা গেছে মেহেরপুরে বাঁশ বাগান থেকে উদ্ধার হওয়া সেই কন্যা শিশুটি
অতিরিক্ত রক্তক্ষরনে মারা গেছে মেহেরপুরে বাঁশ বাগান থেকে উদ্ধার হওয়া সেই কন্যা শিশুটি

অতিরিক্ত রক্তক্ষরন হয়ে মারা গেল মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের বাঁশ বাগান থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক। চিকিৎসকেরা বলছেন, জন্মের পর নাভি না বাধার কারণে ঘটনাস্থলেই শিশুটির রক্তক্ষরন শুরু হয়। সেখানে শরীরের বেশিরভাগই রক্ত বের হয়ে যায়। পরে শিশুটির শরীরে রক্ত দিয়েও কোন উন্নতি হয়নি। মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তিরত অবস্থায় বুধবার (১ অক্টোবর) মধ্যরাত থেকে শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন দিয়েও বাচ্চাটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।

গেল দু’দিন ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালের ইনকিউবেটরে চিকিৎসাধীন ছিল শিশুটি। গতকাল বুধবার তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে নেওয়া হয় আইসিউতে।

মেহেরপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আমিনা আক্তার জানান, শিশুটি ভর্তি হবার পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। অনেক চেষ্টা করেও শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির ডিএনএ পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

গেল ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে সদ্য ভুমিষ্ট হওয়া কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। প্রথমে শিশুটিকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শিশুটির শারিরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category