• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ফেনসিডিলসহ পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে ফেনসিডিলসহ পাচারকারী আটক
গাংনীতে ফেনসিডিলসহ পাচারকারী আটক

মেহেরপুরের গাংনীতে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারকালে লিপন হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড বাজার এলাকা থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক লিপন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তেকালা পশ্চিম পাড়ার ফরজ আলীর ছেলে।

গাংনী থানা পুলিশের এসআই শিমুল বিশ্বাস বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছাতিয়ান ব্রিক ফিল্ড বাজার হয়ে এক মাদক কারবারি মাদক পাচার করছে। সেখানে অবস্থানকালে সন্দেহজনক হওয়ায় TVS metro মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর, কুষ্টিয়া হ-১৩-২৭৬০। তার গতিরোধ করে তল্লাশি করলে মটরসাইকেলের সিট কভারের নিচে থরে থরে সাজানো ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে পাচারের কাজে ব‍্যাবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category