• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেহেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার সিংহাটি মাঠ থেকে আব্দুস সালাম (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আব্দুস সালাম সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে।

স্থানীয়রা জানান, সিংহাটি গ্রামের খয়রামারি খালসংলগ্ন কাঁঠাল গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম বলেন, স্থানীয়ো জানিয়েছেন কৃষক আব্দুস সালাম মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category