• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে মুদি দোকানে দুধর্ষ চুরি

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে মুদি দোকানে দুধর্ষ চুরি
গাংনীতে মুদি দোকানে দুধর্ষ চুরি

মেহেরপুরের গাংনীর সাহারবাটি বাজারে রকিব স্টোর নামের একটি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত মধ্য রাতে তালা ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায় চোর। সিসিটিভি ক্যামেরায় দোকানের তালা ভাঙ্গার ঘটনার দৃশ্য মিলেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সাহারবাটি চারচারা বাজারের রকিব স্টোরের মালিক রকিব হাসান দোকান তালাবদ্ধ করে রাতে বাড়ি ফিরে যান। মধ্য রাতে গামছ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তি চারটি তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এসময় দোকান থেকে নগদ লক্ষাধিক টাকা, সিগারেট ও একটি ডিজিটাল স্কেল নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় তালা ভাঙ্গার দৃশ্য ধরা পড়লেও ওই ব্যক্তির পরিচয় স্পষ্ট নয়। চুরি যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারসহ প্রতিকার চেয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুর রকিব।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সিসিটিভি ক্যামেরায় ভিডিও বিশ্লেষণ এবং পুলিশের তদন্তের মাধ্যমে চোর শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য; গতকাল সোমবার ভাটাপাড়া-সাহারবাটি মাঠ থেকে জামিরুল ইসলাম নামের একজনের মোটরসাইকেল চুরি হয়েছে। চুরির ঘটনা যেনো নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category