• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুন গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
দৌলতপুরে উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুন গ্রেফতার
দৌলতপুরে উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুন গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে সাত টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া কলেজ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফিরোজ আল মামুন নিজ এলাকায় বড়গাংদিয়া কলেজ চত্বরে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলছিলেন।

এসময় কালিদাসপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিরোজ আল মামুনকে জানান দৌলতপুর থানার ওসি তাকে দেখা করতে বলেছেন বলে তাদের সাথে যেতে বলেন। পরে দৌলতপুর থানার পিকআপ ঘটনাস্থলে গিয়ে ফিরোজ আল মামুনকে আটক করে থানায় নেয়।

ফিরোজ আল মামুনকে গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো: সোলাইমান শেখ বলেন, তার বিরুদ্ধে নাশকতা ও ফিলিপনগর এলাকার আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ফিরোজ আল মামুন দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং আড়িয়া ইউনিয়ন পরিষদের পরপর ৩বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এদিকে সকলের জনপ্রিয় ব্যক্তি ফিরোজ আল মামুনকে বিনা অপরাধে গ্রেফতার করায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেইসাথে তার মুক্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category