• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়া আদালতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
কুষ্টিয়া আদালতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান
কুষ্টিয়া আদালতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ফরহাদ হোসেন পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে তোলার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এ নেতা।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় এ ঘটনা ঘটে৷ পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় এ স্লোগান দিতে দিতে আদালত ভবনে প্রবেশ করেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, ফরহাদ হোসেন পাপ্পু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে করে আদালতে আনে পুলিশ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন পাপ্পু।

এসময় ছাত্রলীগের আরও ১০ নেতাকর্মী তার সঙ্গে স্লোগান দিতে থাকেন। স্লোগান দিতে দিতে তারা আদালত ভবনে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এবিষয়ে কুষ্টিয়া কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category