• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে সবুজ মাল্টা চাষ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে সবুজ মাল্টা চাষ
মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে সবুজ মাল্টা চাষ

মেহেরপুরে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা লেবু চাষ। কম খরচে দীর্ঘ মেয়াদি লাভ পাওয়ায় অনেকেই ঝুকছে মাল্টা চাষে। স্বাদ বেশ ভালো হওয়ায় বাজারেও বেশ চাহিদা রয়েছে সবুজ মাল্টার। মেহেরপুরের মাল্টা এখন এলাকার চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

চারা রোপনের ২ বছর পর থেকে প্রায় দশ বছরের অধিক সময় ধরে ফল সংগ্রহ করা হয়। আগষ্টের মাঝামাঝি থেকে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে মাল্টা লেবু সংগ্রহ ও বাজার করা হয়। ফড়িয়ারা এসে পাইকারি দরে জমি থেকেই কিনে নিয়ে যায় ফলে বাজারজাতের ঝামেলা নেই চাষিদের।

বর্তমানে মেহেরপুরে চলতি মৌসুমে ১৬শ থেকে ১৭শ টাকা মন পাইকারি বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বিক্রি হচ্ছে সাইজে ভেদে ৭০, ৮০ ও ১০০ টাকা কেজি। বারি-৪, বরি ১, কোরিয়ান মাল্টা, ও বারোমাসি ভিতেনামি মাল্টার চাষ করছে চাষিরা। পেশাদার চাষি থেকে শুরু করে সৌখিন চাষি ও বেকার যুবকরা এখন মাল্টা চাষ করে সাবলম্বি হচ্ছে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ি ২০২০ সাল থেকে মেহেরপুরে বানিজ্যিকভাবে সবুজ মাল্টার চাষ শুরু হয়। সে সময় জেলায় ৫০ হেক্টর জমিতে মাল্টা চাষ করা হয়। গত ৫ বছরে মাল্টার চাষ বেড়েছে প্রায় ১০ গুন। বর্তমানে মেহেরপুরে প্রায় ৫শ হেক্টর জমিতে মাল্টার চাষ করা হচ্ছে।

মাল্টার চাষিরা জানান, চারা রোপনের ২ বছরের মধ্যে ফল সংগ্রহ করা যায়। ১ বিঘা নিজস্ব জমিতে চারা কেনা থেকে শুরু করে জমি তৈরি, চারা রোপন ও প্রথম ফল আসা পর্যন্ত পরিচর্যাসহ খরচ হয় ২০-২২ হাজার টাকা। তুলনামূলক উচু ও বেলে দোআঁশ মাটিতে মাল্টা চাষ ভালো হয়। এক বিঘা জমিতে প্রথম তিন বছর ১শ গাছ লাগানো যায়। পরবর্তিতে গাছের সংখ্যা ৭০-৮০তে নামিয়ে আনা হয়।

মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মাল্টা চাষি শাহনেওয়াজ সোহান বলেন, দেড় বিঘা মাল্টায় প্রথম দিকে ৩০ হাজার টাকা খরচ করেছে। দু বছর পর থেকে ফল সংগ্রহ করা শুরু হয়েছে। জমি ও জাত ভালো হলে বিঘায় প্রতি সিজনে প্রায় ৭০-৮০ মন ফল পাওয়া যায়। এবার দেড় বিঘা জমিতে আশা করছি প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মত মাল্টা বিক্রি হবে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম জানান, গত কয়েক বছরে মেহেরপুরে মাল্টার চাষ বেড়ে কয়েকগুন। মেহেরপুরের মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় এখানকার মাল্টার স্বাদ মিষ্টি। রসও আছে প্রচুর। আমরা কৃষকদের মাল্টা চাষে উদ্বুদ্ধ করছি। মেহেরপুরের মাল্টা জেলার গন্ডি পেরিয়ে অন্য জেলায়ও বেশ সুনাম কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category